শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে দু:স্থ শীতার্তদের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শীতার্ত দু:স্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

শুক্রবার রাতে মানিকগঞ্জ বাস টার্মিনাল, ল’ কলেজের বারান্দাসহ বাসষ্ট্যান্ডের বিভিন্ন এলাকায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার কর্মকর্তা, সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা বাস টার্মিনালসহ বিভিন্ন স্থাপনার বারান্দায় রাতের বেলায় শীতে খুব কষ্ট করেন। এসব অসহায় মানুষদের শীত  নিবারণের জন্য এই কম্বল বিতরণ কর্মসূচি  নেওয়া হয়েছে। সদর থানা এলাকা থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সাত থানার অন্তর্গত ছিন্নমূল মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com