মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে দু’মহল্লাবাসীর সংঘর্ষে আহত ১৭

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার  দুই মহল্লাবাসীর মধ্যে রোববার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুমনের (২১) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) নুরুল ইসলাম জানান, এলাকার প্রভাব বিস্তার নিয়ে গোশালা ও ভাঙ্গাবাড়ী মহল্লার যুবকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল বেশ কিছুদিন ধরে। দুপুরে শহরের টুকু ব্রীজ এলাকায় ভাঙ্গাবাড়ী মহল্লার সুমনকে বেদম মারপিট করা হয়। এরই জের ধরে ভাঙ্গাবাড়ী মহল্লার লোকজন গোশালা মহল্লাবাসীর উপর হামলা করলে উভয় মহল্লবাসীর মধ্যে এই সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাটও ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও র‍্যাব  ঘটনাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কেউ গ্রেফতার হয়নি। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে র‍্যাব ও পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com