বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের ইয়াকুব আলী (২১) নামে এক তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে ওই তাঁত শ্রমিক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার দুপুরে আটারদাগ টাকিমারা বিলের সরিষা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে ইয়াকুবের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলায় আঘাতের চিন্থ রয়েছে। তবে এ হত্যাকান্ডের এখনও কোন তথ্য উৎঘাটন করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।