সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে চালক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৬৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি-চরচিথুলিয়া আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় অটোভ্যান উল্টে চালক আমিরুল ইসলাম (৩০) নিহত হয়েছে।

সে চরচিথুলিয়া গ্রামের মৃত সালেক মোল্লার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ২ যাত্রী। তাদের উদ্ধার করে পাবনার বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনেরা জানান, রোববার সন্ধ্যার দিকে ন্থানীয় সেলন্দা বাজার থেকে ২/৩ জন যাত্রী নিয়ে চরাচিথুলিয়া গ্রামে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় এক পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ভ্যান চালক আমিরুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com