বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় যমুনা নদীর পাড়ে মাটি চাপা পড়ে দুই কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সোনাতলায় নদীর পাড়ে পাখি ধরতে গিয়ে পাড় ভেঙে চাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পুটু মিয়ার ছেলে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র রুহুল আমিন (১২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে শাকিল ও আমিন গ্রামে যমুনা নদীর তীরে ঘাস কাটতে যায়। ঘাস কাটা শেষে তারা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এক পর্যায়ে নদীর পাড় ধসে তারা চাপা পড়ে। এরপর থেকে দু’জন নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে তাদের লাশ নদীতে ভাসতে দেখা যায়। স্বজনরা লাশ দুটি উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ তাদের বাড়িতে যায়। পরে লাশ দুটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com