মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে আলু ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে আলু ও রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলু ব্যবসায়ী ময়েন উদ্দিন (৫৫) নিহত ও দু’জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে উপজেলার আড়িয়া বাজার ফুলতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের এসআই জাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আলু ব্যবসায়ী ময়েন উদ্দিন নওগাঁর পত্নীতলা উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত নসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন আলু বোঝাই ট্রাকের চালক জুয়েল মিয়া (৩২) ও হেলপার বিলাস (২৭)।

পুলিশ জানায়, রোববার রাতে বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক স্ট্যান্ড এলাকা থেকে আলু বোঝাই ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। রাত সাড়ে ১২টার দিকে ট্রাক বগুড়ার শাজাহানপুরের আড়িয়া বাজার ফুলতলা এলাকায় পৌঁছে। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী রড বোঝাই ট্রাক সেখানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আলু ব্যবসায়ী ময়েন উদ্দিন নিহত হন। আহত ট্রাক চালক জুয়েল ও হেলপার বিলাসকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এসআই জাহিদুল ইসলাম আরো জানান, দুটি ট্রাক জব্দ এবং এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com