মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

ধুনটে ব্রিজ ভেঙে ট্রাক খাদে ।।১৫টি রুটে যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনটে  বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে।

মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় ওই ঘটনায় অল্পের জন্য ট্রাকে চালক, হেলাপারসহ তিনজন বেঁচে গেছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিজ ভেঙে যাওয়ায় বগুড়া ও সিরাজগঞ্জসহ ১৫টি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে লাখো মানুষকে দূর্ভোগে পড়তে হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী সাত দিনের মধ্যে বিকল্প সড়ক নির্মাণ করে দেয়া হবে।

স্থানীয়রা জানান, ১৯৯০ সালের দিকে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় গাড়ামারা খালের উপর সড়ক ও জনপথ বিভাগ ৬২ মিটার দৈর্ঘ্য স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করে। অতিরিক্ত মালামাল বোঝাই গাড়ি চলাচলের কারণে ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। ২০১৩ সালের ১৬ নভেম্বর পাথর বোঝাই একটি ট্রাক পারাপরের সময় ব্রিজটির পশ্চিম অংশ ভেঙে খালের পানিতে পড়ে যায়। পরে পুরানো সরঞ্জাম ব্যবহার করে ব্রিজটি যানবাহন চলাচলের উপযোগী করা হয়।

এছাড়া সওজ বিভাগ ৫ টনের অধিক মালামাল বাহী যান চলাচল না করতে ব্রিজের দুপাশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এরপরও ২০১৪ ও ২০১৬ সালে দু’দফা ব্রিজটির পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ধুনটের গোসাইবাড়ী থেকে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি মাঠপাড়া ব্রিজটির ওপর উঠলে আবারো পূর্ব পাশ ভেঙে খাদে পড়ে যায়। স্থানীয়রা  সামান্য আহত ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মাঠপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মজনু মন্ডল, গাড়ী চালক ফরহাদ হোসেন ও পথচারী আবুল হোসেন জানান, মাঠপাড়া গাড়ামারা খালের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সিরাজগঞ্জ ও পুর্ব বগুড়ার জনসাধারণের চলাচলের একমাত্র এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চালাচল এবং বিভিন্ন যানবাহনে পণ্য আনা নেওয়া করতো। ব্রিজটি ভেঙে যাওয়ায় সিরাজগঞ্জ, কাজিপুর, বগুড়ার ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ীসহ ১৫টি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ধুনটসহ পাশ্ববর্তী সিরাজগঞ্জ সদর ও কাজিপুরসহ বিভিন্ন উপজেলার লাখো মানুষকে দূর্ভোগে পড়তে হয়েছে। অল্পের জন্য প্রাণহানী হয়নি।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান বলেন, সরেজমিনে ভাঙা ব্রিজটি পরিদর্শন করেছেন। অনেক আগে থেকেই স্টিলের বেইলি ব্রিজের ট্রামজাম ও স্টিল ট্রেকিংসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। আগামী ৬-৭ দিনের মধ্যে জনগণ ও যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, ওই স্থানে জাপান সরকারের সহযোগিতায় প্রকল্পের আওতায় একটি আরসিসি ব্রিজ নির্মাণে ঠিকাদার নিয়োগ হয়েছে। আগামী এক মাসের মধ্যে সেখানে কাজ শুরু হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com