মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক ও শিশু নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার সকালে ভটভটির চাপায় এক শিশু ও দুপুরে গাবতলীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। মোটর সাইকেল দুর্ঘটনায় আহত অপর  দু’জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহতরা হলেন-সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি প্রামানিক পাড়ার লাভলু প্রামানিকের মেয়ে জান্নাতুল (৫) ও শাজাহানপুর

উপজেলার মালদা গ্রামের বাসিন্দা গাবতলীর তরণীহাট ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আলী (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশু জান্নাতুল বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি গাছ বোঝাই ভটভটি তাকে পিস্ট করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

অপরদিকে প্রভাষক ইদ্রিস আলী বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলে একজন সঙ্গিকে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পেরিরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইদ্রিস আলীসহ তিনজন আহত হন। স্থানীয়রা এদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অপর দু’জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com