মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির ৩ বিক্রয় প্রতিনিধি নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর মান্দায় বেপরোয়া ট্রাকের চাপায় একমি ফার্মাসিউটিক্যাল লিঃ এর তিন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বিক্রয় প্রতিনিধি।

সোমবার সকাল ৭ টা ৫০ মিনিটে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদের গ্রামের শামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের সোলাইমান আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫) এবং লালমনিরহাট জেলার আফতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯)। আহতরা হলেন, একই কোম্পানির সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবুল হাসেন (৩৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দামকুড়াহাট এলাকার মৃত খয়বর আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৮)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হতাহতরা একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত ছিলেন। সোমবার সকালে নওগাঁ শহরে মাসিক সভায় যোগদান করতে তারা মান্দা ফেরিঘাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি ব্রিজ পার হওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ কারণে রাস্তায় লোকজন ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। মান্দা হাসপাতালে নেয়ার পর জয়নাল আবেদীন ও রাজশাহী হাসপাতালে নেয়ার পথে আশরাফুল ইসলাম মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com