বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ।।আহত ১৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন-রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০), বাসের হেলপার শুকুর আলী (৩৫) ও সলঙ্গা থানার এরান্দহ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোকাদ্দেস আলী ( ৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশীনিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভুইঁয়াগাঁতী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে বৃদ্ধা আম্বিয়া বেগম ও হেলপারের মৃত্যু হয়।

এসময় আরো ১৩ বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী মোকাদ্দেস আলী ( ৪০) নিহত হয়েছে। নিহত মোকাদ্দেস আলী হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com