বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

মানিকগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ভাই-বোন ।

নিহত শাহাদত হোসেন (৮) এবং ফাতেমা আক্তার (৯) লালমনিরহাট জেলার দিনমজুর আব্দুস সোবাহানের সন্তান। সেওতা এলাকায় গত একমাস ধরে ভাড়া বাসায় থাকতো তারা। বুধবার বিকেল ৩টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, দিনমজুর আব্দুস সোবাহান চলতি মাসেই কাজের সন্ধানে স্ত্রী ও তিন শিশু সন্তানকে নিয়ে মানিকগঞ্জে আসেন । উত্তর সেওতা এলাকার সবুর উদ্দিনের বাসা ভাড়া নেন তিনি। আব্দুস সোবাহান প্রতিদিনের মত সকালেই কাজে বেরিয়ে যান। বেলা আড়াইটার দিকে স্ত্রী তার ৮ মাসের শিশু সন্তানকে খাওয়াচ্ছিলেন। এই ফাঁকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় শাহাদত ও ফাতেমা। 

কিছুক্ষন পরে এক শিশু ওই পুকুরে গোসল করতে নামলে তার পায়ের সাথে ও দুই শিশুর শরীরে ছোঁয়া লাগে। সে তাদেরকে উপরে তুলে বাড়িতে খবর দেয়। তাদেরকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com