বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলারনাববিলা গ্রামের শহীদ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৬) ও বেলকুচি উপজেলার হরিনাথপুর গ্রামের আকবর আলীর স্ত্রী কমেলা বেগম (৬৯)।

পুলিশ জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শরিষাকোল বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকালে দাড়িয়ে থাকা একটি অটোভ্যানকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে আটোভ্যান চালক জহুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি বালুবাহী ট্রাকটিকে আটক করলেও চালক হেলপার পালিয়ে গেছে।

এদিকে বুধবার বিকেলে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার কদমতলী নামকস্থানে বৃদ্ধা কমেলা রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বাসচালক শহিদুল ইসলাম (৫০) গ্রেফতার করা হয়। সে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়াড় বৌদ্ধনাথ গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com