বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় অভিযান অব্যাহত, নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস   রাজশাহী  : রাজশাহীর পদ্মায় বিয়ের অনুষ্ঠানের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস  ও বিজিবির উদ্ধার টিমের সঙ্গে বিআইডাব্লুটিএ’র একটি ডুবুরি দল যুক্ত হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কনেসহ সাতজন নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের বরাদ দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, রাতে ২২ জন নিখোঁজের কথা শুনা গিয়েছিল। তবে সকালে তারা জানিয়েছে আটজনকে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে সকালে মনি খাতুন নামে এক নারীর লাশ পাওয়া গেছে। সকালে জেলার চারঘাটের পদ্মা থেকে নারীর লাশ উদ্ধার করে বিজিবি সদস্যরা। নিহতের বাড়ি পবা উপজেলার ডাইঙ্গেরহাট গ্রামে। তিনি কনের চাচি বলে জানা গেছে।
তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারে দমকল বাহিনী ও বিজিবি রাত থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিআইডাব্লুটিএ’র একটি ডুবুরি দল। সকাল ১০টা থেকে তিনটি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

জেলা প্রশাসক আরও বলেন, নিহতের জন্য সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়াও আহতের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘটনা স্থল পরিদর্শন করেন।
শুক্রবার চরখিদিপুর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৩৬ জন যাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে এক শিশু মারা যায়। বিয়ের অনুষ্ঠানের যাত্রী নিয়ে পবা উপজেলার খানপুর থেকে ডাইঙ্গেরহাট যাচ্ছিল নৌকা দুইটি। রাতেই দমকল বাহিনী ও বিজিবি উদ্ধার অভিযান চালায়। খবর পেয়ে সিটি মেয়র ও রাজশাহী-৩ আসনের এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
নিখোঁজ কনের নাম সুইটি খাতুন পুর্ণি (২০)। তিনি পবা উপজেলার ডাইঙ্গেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে। আর বরের নাম আসাদুজ্জামান রুমন (২৫)। তিনি চরখানপুরের মৃত ইনছার আলীর ছেলে। নিহত শিশুর নাম মরিয়ম (০৫)। সে বসুয়া এলাকার রতন আলীর মেয়ে। দুই মাস আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার তাদের বিয়ের অনুষ্ঠান হয়। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান শেষে তারা ফিরছিল।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, খানপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে বর কনে নিয়ে পবা উপজেলার ডাইঙ্গেরহাট যাচ্ছিল। দুইটি নৌকায় ৩৬ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু।
বর জানান, সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়,এতে আতঙ্কিত হয়ে পড়েন নৌকায়  থাকা যাত্রীরা এসময় নৌকা ডুবে যায়। অন্য নৌকা ডুবার কারন তার জানা নেই। এখন পর্যন্ত কনের কোন খোঁজ পায়নি তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com