সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সাজেক-উদয়পুর নির্মাণাধীন সড়ক পরিদর্শন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেকের দূর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাজেকের সিজকছড়া থেকে সাজেকের উদয়পূর ২০ কি.মি. নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি সড়কের বিভিন্ন জায়গার ঘুরে দেখেনে এবং খোঁজ খবর নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র‌্যাব মহাপরিচালক মোঃ বেনজির আহমেদ, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি উপজেলার সাজেকের নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে প্রস্তাবিত রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দরের এলাকা পরিদর্শনের উদ্যোশ্যে দুপুর ২টায় সাজেক ত্যাগ করেন এবং বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।

উক্ত নির্মাণাধীন সড়ক প্রকল্পের কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর এর ২০ ইসিবি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com