বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনা হেলপার নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর ১৩নম্বর পিলারের কাছে বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় নাজমুল (২৫) নামের পিকআপভ্যানের এক হেলপার নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় পিকআপভ্যানের চালকসহ দুইজন আহত হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, চট্টগ্রাম থেকে নওগাঁগামী পিকআপভ্যানটি সেতুর ১৩ নম্বর পিলারের কাছে সামনের একটি ট্রাককে ধাক্কা দিলে অপর একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে হেলপার নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছেন ওসি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com