শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি মারাত্মকভাবে আক্রান্ত হননি। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একথা জানানো হয়।
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সোফি গ্রিগোইর-ট্রুডোর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে’, খবর বাসস।
বিবৃতিতে আরো বলা হয়, তার শরীরে করোনাভাইরাসের হালকা উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে রাখা হবে। তিনি ভাল বোধ করছেন এবং সতর্কতামূলক সকল উপদেশ মেনে চলছেন। ‘প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। তিনি সুস্থ্য আছেন। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নির্দিষ্ট সময় ১৪ দিনের জন্য আলাদা রাখা হবে।’ তবে তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে না।
‘প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং তিনি কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’
এরআগে এক বিবৃতিতে বলা হয়, ব্রিটেন থেকে ফিরে আসার পর গ্রিগোরি-ট্রুডোর হালকা জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। গত রাতের শেষের দিকে তার এ জ্বর আসে। এর পরপরই তিনি ডাক্তার দেখান এবং পরীক্ষা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com