বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ।। ৪ মাদ্রাসা ছাত্র নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় রোববার রাত আড়াইটায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহত ও আরো ১৬ জন ছাত্র আহত হয়েছে।

নিহতরা হলো- ইয়াছিন আলী (২৩), খালেদ হাসান(২১), ইমরান হোসেন (১৪) ও ঢাকায় নেয়ার পথে মারা গেছে ইলিযাস হোসেন (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, ঢাকার তেজগাঁও এলাকার উত্তর বেগুনবাড়ী ইসলামী মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটি বাস শনিবার শিক্ষা সফরে নওগাঁ যায়। সেখান থেকে ঢাকায় মাদ্রাসায় ফেরার পথে রাত আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ ছাত্র নিহত ও ১৭ ছাত্র আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোববার দুপুরে ইলিযাস হোসেন (২২) মারা গেছে।

পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তাদের নাম জানা গেলেও ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা সবাই ওই মাদ্রাসার ছাত্র ছিল। দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আটক রাখা হলেও চালক হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com