বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

তাড়াশে কলেজের গেইটের ছাউনি ধ্বসে ছাত্রসহ নিহত ৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন প্রধান গেইটের ছাউনি ধ্বসে পড়ে স্কুল ছাত্রসহ ৪ জন নিহিত হয়েছে।

তারা হলো, উক্ত উপজেলার গাবগাড়ি গ্রামের মৃত জাহের উল্লার ছেলে তোজাম আলী (৬২), বস্তুল গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে রাশেদুল ইসমলাম (২৫), পাশ্ববর্তী নাটোরের সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসের ছেলে ও স্থানীয় হাই স্কুলের ৮ম  শ্রেণীর ছাত্র আসিফ (১৪) ও অজ্ঞাত (৪৫) নিহত গরু ব্যবসায়ী পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। তাদেরকে উদ্ধার করে বগুড়া ও নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার এসআই ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গুল্টা হাটের দিন মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে ওই কলেজের প্রধান গেইটের ছাউনির নিচে স্কুল ছাত্রসহ উল্লেখিত ৪ জন অবস্থান করছিল।

এ সময় নির্মাণাধীন ওই গেইটের ছাউনি ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গেইট নির্মাণে নিম্নমানের  কাজ করা হয়েছে বলে এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এবং নিহতদের বাড়িতে শোকের মাতম।

এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনার পর স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, ওসি মাহবুব আলম, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com