বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ভটভটি-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমুরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার গোঁজা ব্রিজ সন্নিকটে মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা না গেলেও এদের মধ্যে একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, মাছভর্তি ভটভটিটি হাটিকুমরুল আড়তে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে পিকআপের একজন ও ভটভটিতে থাকা এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের লাশ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com