বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গোদাগাড়ীতে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৯৪ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাজশাহী- রাজশাহীর গোদাগাড়ীতে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে শাহাবদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের হৃদয় ফ্যাশন গার্মেন্টস এর মালিক বাদরুল ইসলামের ছেলে হৃদয় (২৩) ও রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৬)। রামনগর লালবাগের মাওলানা মাহবুবের ছেলে মোহাম্মদ আলী (২৬)। আহতরা হলেন, পৌর এলাকার জোৎগোসাইদাস গ্রামের বাশিরের ছেলে আপেল (২৭)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মোটরসাইকেলে তিন জন গোদাগাড়ীর দিকে ও আরেকটি মোটরসাইকেলে দুজন রাজশাহীর দিকে যাচ্ছিল সে সময় মোটরসাইকেল দু’টি উপজেলার শাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এসে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ জনই আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানা পুলিশ গিয়ে উদ্ধার কাজে তাদের সঙ্গে যোগ দেয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে গোদাগাড়ী হাসাপতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্খাজনক বলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com