বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কাহালুতে বাইক দুর্ঘটনায় স্বর্ণ কারিগর নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুরা: বগুড়ার কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় সজল দাস (২৭) নামে এক স্বর্ণ কারিগর নিহত হয়েছেন।

গত শুক্রবার বিকালে কাহালুর তিনদীঘি এলাকায় আহত হবার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার দুপুরে তিনি মারা যান। দুপচাঁচিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার দাস এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সজল দাস দুপচাঁচিয়া উপজেলা সদরের পূর্বপাড়া লক্ষ্মিতলা গ্রামের মৃত উত্তম দাসের ছেলে। তিনি স্থানীয় মাতৃ জুয়েলার্সের কারিগর ছিলেন। গত শুক্রবার তিনি মোটর সাইকেলে বগুড়ার মহাস্থানে গিয়েছিলেন। বিকালে বাড়ি ফেরার পথে কাহালুর তিনদীঘি এলাকায় পৌঁছলে মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com