বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালকসহ দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছোনকা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গত বুধবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় শেরপুরে ৮ জন ও শাজাহানপুরে দু’জন নিহত হন।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মাইক্রোবাসর চালক কক্সবাজার সদরের ইষ্ট করোলিয়া শিকদারপাড়ার রমিজ আহম্মেদ শিকদারের ছেলে মজিবুর রহমান শিকদার (৩০) ও বগুড়ার শেরপুরের ছোনকা দক্ষিণপাড়ার মৃত আরজ আলীর ছেলে আজগর আলী (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় মহাসড়কের ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাস চালক মজিবুর রহমান গুরুতর আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে সকাল সোয়া ৬টার দিকে একই এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী বাঁশ বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় পথচারী আজগর আলী বাঁশের চাপা পড়ে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হবার সত্যতা নিশ্চিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com