বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার গাবতলীর দুর্গাহাটা ও শেরপুরের হাজিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি রোববার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। আহত দু’জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, রোববার ভোর ৫টার দিকে শেরপুরের হাজিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়াগামী মিনি ট্রাকের সাথে বিপরীতমুখী বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে অজ্ঞাত পরিচয় চালক (২৫) আটকা পড়েন। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল ৭টার দিকে তিনি মারা যান।

আহত অপর ট্রাকের চালক ও হেলপারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সারিয়াকান্দির দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের মৃত ইশার আলী ফকিরের ছেলে ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফকির (৫৫) গত ২৪ মার্চ বিকালে গাবতলী থেকে ভটভটিতে বাড়ি ফিরছিলেন। দুর্গাহাটা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত আলহাজ্ব ফকিরকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুল বাসেদ জানান, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফকির রোববার সকালে সাড়ে ৭টার দিকে মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com