সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

রাজশাহীতে আজ থেকে করোনা পরীক্ষা শুরু।। সময় লাগবে ৮ থেকে ১২ ঘন্টা

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত ল্যাব চালু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে ল্যাবটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন ল্যাব এর ইনচার্জ রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার।

তিনি জানান, ঢাকা থেকে টেকনিশিয়ান দুইটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছেন। আরপি পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হয়েছে মঙ্গলবার। এই দিনে তারা ২৪০টি কিট পাওয়া গেছে।

বুধবার দুপুরে ল্যাব চালু করা হয়েছে। এই ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।

ডা. সাবেরা গুলনাহার বলেন, আমাদের লোকজনের প্রশিক্ষণ হয়ে গেছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী বলেন, সবাইকে বিভাগ ভাগ করে দেয়া হয়েছে। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সময় লাগবে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত।

রাজশাহীতে এক যুবক আইসোলেশনে ভর্তি আছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার মধ্য দিয়ে ল্যাবটি চালু হয়েছে। প্রথম দিনে চারজনের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. বুলবুল হাসান বলেন, সবকিছু ঠিকভাবে চালু হয়েছে ল্যাবটি। মাইক্রোবাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com