মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে স্বেচ্ছায় সঙ্গরোধ থেকে ছাড়পত্র পেয়েছে ৯০ জন

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে স্বেচ্ছায় সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইনে) থাকা ৯০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯২ জন।

আজ বুধবার  সকাল ৮টা পর্যন্ত রাঙ্গামাটি জেলায় মোট ১৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করেছে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এর মধ্যে ৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  

গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটি জেলায় নতুন ১ জনকে স্বেচ্ছায় সঙ্গরোধে নেয়া হয়েছে।

হোম কোয়ারেন্টাইনের থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে নিশ্চিত করতে কাজ করছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম, সেনাবাহিনী ও পুলিশ।  

পুরো রাঙ্গামাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারি। শহরে দিন রাত প্রশাসনের মোবাইল টিম চালাচ্ছে অভিযান।

 রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি ভালো আছে।  নতুন ১ জনকে  হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আশা করছি সামাজিক দুরত্ব নিশ্চিত করা গেলেই সংক্রামন কোন ভাবেই ছড়িয়ে যাবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com