বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাঘাইছড়িতে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে জিপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাহাড়ি খাদে পড়ে বগড়া চাকমা নামের এক জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এতে মোটরসাইকেল চালকসহ  দু’জন গুরুতর আহত হন।

গত শুক্রবার রাতে বাইঘাইছড়ির দূর্গম দুইটিলা আর্মি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন-অন্তর চাকমা এবং সুবাস চাকমা (১৭)। তারা প্রত্যেকে বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালাগামী একটি জিপ গাড়ি (নাম্বার খাগড়াছড়ি-ব-২২৬৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পাহাড়ি খাদে পড়ে যায়।

এতে  বগড়া চাকমা ঘটনাস্থলে মারা যান এবং অপর দু’জন গুরুতর আহত হন। তবে জিপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

দুইটিলা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, সেনাবাহিনীর একটি দল হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য পাঠিয়ে দিয়েছেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com