মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিবাসীকে ঘরে রাখতে প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন।। ৪ জনকে অর্থদন্ড

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা মোকাবেলায় রাঙ্গামাটির জনসাধারণকে ঘরে রাখতে জোর প্রচেস্টা চালাচ্ছে প্রশাসন।

সকাল থেকে সরকারের বিধি নিষেধ অমান্যকারী বেশ কয়েকজনকে অর্থদন্ড দেয়া হয়েছে।

বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে লোকজনকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে রাঙ্গামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

শনিবার  স্থানীয় হাটবার থাকলেও সরকারি নিষেধাজ্ঞার কারণে হাট বাজার গুলোতে লোক সমাগম তেমন ছিলো না। দুই একজন তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে বাজারে আসতে দেখা গেছে।

শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাঙ্গামাটির পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে মানুষজন ঘর থেকে তেমন বের হচ্ছে না।

 কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় লোকজন দাঁড়িয়ে খোঁশ গল্পে মজে থাকে। তবে প্রশাসনের গাড়ি আসতে দেখলেই তারা নিরবে নিরবে সরে যাচ্ছে। প্রশাসনের গাড়ি চলে গেলে আবারো তারা রাস্তায় আড্ডা দিতে দেখা যায়। এই ভাবে চলতে থাকলে সরকারের যে উদ্যোগ তা বিফলে যাবে বলে মনে করছে সচেতন মহল।

এদিকে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠা চরগুলোখেলার মাঠে পরিণত হয়েছে। এলাকার যুবক ও কিশোর শ্রেণীর ছেলেরা ফুটবল ও ক্রিকেট খেলায় মেতে উঠেছে।

শুক্রবার বিকালে সেনাবাহিনী ও পুলিশ রিজার্ভ বাজার, তবলছড়ি ও ভেদভেদী এলাকায় কয়েকটি স্থানের খেলার মাঠে অভিযান পরিচালনা করেছে। আটক করেছে কয়েকজনকে। পরে স্থানীয়দের অনুরোধে পিতা মাতার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com