বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ১৫৮ জনকে কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪৯ জন।
বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত পূর্বে রাঙ্গামাটিতে নতুন করে আর কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। বুধবার পর্যন্ত ২০৭ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, ১০ জনের রক্তের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হলে ১০ জনেরই নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ পাওয়া গেছে। নতুন করে আরো ২৪ জনের রক্তের নমুনা চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
পরীক্ষার পর এই ২৪ জনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, আশা করছি আমরা কোন ধনের খারাপ ফলাফল পাবো না। তিনি বলেন জনগন যদি একটু সচেতন হয় এবং সামাজিক দুরত্ব বজায় রাখে তাহলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
পাশাপাশি আমাদের প্রতিদিন হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যাও কমে আসছে। তবুও আমরা করোনা ভাইরাস মোকাবেলাই সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।