মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে ত্রান দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটিতে হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ  বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহষ্পতিবার  শহরের কাঠালতলী, পৌরসভা এলাকা, ট্রাভেল আদাম ও বনরূপা এলাকায় বসবাসরত দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।

 তারা চাল ৫ কেজি, আলু ৫ কেজি ও সয়াবিন তেল ১ কেজি  করে বিতরণ করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদেও কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ন সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, প্রচার সম্পাদক শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জালোয়া ও হাবিব আজম উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসব এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরীদ্র মানুষের হাতে হাতে ত্রাণ তুলে দেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ   দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগ সহযোগিতার পাশাপাশি পার্বত্য এলাকার দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ২শত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com