বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

জুরাছড়ি ৭ কিলোমিটার সুবলং খাল পুনঃখনন কাজ চলছে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুবলং খাল পুনঃখনন কাজ পুরোদমে চলছে। সুবলং খাল পুনঃখননে জুরাছড়ি-বরকল উপজেলার হাজার মানুষের মনে জেগেছে আশার আলো।

জুরাছড়ি ও বরকল এলাকাবাসী সুত্রে জানা গেছে, জুরাছড়ি-বরকল উপজেলার একমাত্র নদী পথে শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমে গিয়ে চড় জেগে উঠলে এইসব নদী পথে যাত্রীবাহী যাতাযাত করা লঞ্চ উপজেলা থেকে প্রায় ১০/১২ কিলোমিটারের আগে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। আর এতে করে কেউ কেউ পাহাড়ী পথ দিয়ে পায়ে হেটে অথবা ইঞ্জিন চালিত ছোট বোটে করে চলাচল করতে হয়। এতে করে সেখানে বসবাসত হাজারো মানুষ আসা যাওয়া করতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে।

আর এই সময় ইঞ্চিন চালিত ছোট বোটে করে চলাচল করতে গিয়ে জেগে উঠা চরে অনেক সময় বোটটি আটকে গেলে এই প্রখর রোদে বোটে থাকা এইসব মানুষগুলোর কষ্টের সীমা থাকে না। আর উপজেলা থেকে জেলা শহরে যেতে ১০/১২ কিলোমিটার পাহাড়ী পথ হেটে যাওয়ার পর ছোট বোট একমাত্র মাধ্যম। ভাড়াও গুনতে হয় বেশী। তাই জুরাছড়ি-বরকল উপজেলার সুবলং খাল পুনঃখননে কারণে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে জানান এলাকাবাসীরা।

রাঙ্গামাটির পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার অভ্যন্তরে নদী, খাল ও জলাশয় পুনঃখনন সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকে রাস্তা মাথা হতে স্বাগতম জুরাছড়ি উপজেলা (বরকল নৌ পথ মূখ) পর্যন্ত ৭ কিলো মিটার সুবলং খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা চলতি অর্থ বছরের জুন মাসে শেষ হওয়ার আশা রয়েছে।

মের্সাস গরিবের নেওয়াজ এন্টারপ্রাইজের সহযোগী প্রতিনিধি চিরঞ্জীব চাকমা জানান, খাল পুনঃখনন কাজ করতে গিয়ে স্থানীয়দের বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে। তারপরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সহযোগিতায় কাজ এগিয়ে চলেছে।

তিনি আরো জানান, রাস্তা মাথা হতে স্বাগতম জুরাছড়ি উপজেলা (বরকল নৌ পথ মুখ) পর্যন্ত ৭ কিলো মিটার ধরা হলেও পাহাড়ী আকাবাঁকা ও স্থানীয় প্রশাসনের বিশেষ অনুরোধে প্রায় অতিরিক্ত ৩ কিলো মিটার কাজ করতে হচ্ছে। অতিরিক্ত কাজের বিশেষ বরাদ্দ পাওয়া না গেলে লোকসানে পড়তে হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, সঠিকভাবে খনন সম্পন্ন হলে যাতায়তের অনেক কষ্ট কমবে এবং এলাকায় পাহাড়ী ঢলে ক্ষতি (আকস্মিক বন্যা) রোধ, বিভিন্ন জাতের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

রাঙ্গামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ প্রকল্প।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com