মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে সামান্য জ্বর সর্দি,কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হওয়া ৫৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন।  রোববার দিনগত রাত ২টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি সামান্য জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে  রোববার হাসপাতালে ভর্তি হন।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ওই বক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি রাঙ্গামাটির রূপনগর এলাকায় বলে জানা গেছে।

তিনি জানান, মৃত ব্যক্তির একজন দিন মজুর। বিদেশ ফেরত এরকম ব্যক্তির সাথে সংস্পর্শে এসেছে বলে কোন ইতিহাস পাওয়া যায়নি। ইতোমধ্যে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছি। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

সিভিল সার্জন জানান, মৃত ওই ব্যক্তির বাড়িতে থাকা লোকজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com