মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গামাটিতে স্কুল মাঠে বাজার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  কোভিড-১৯ এর  বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা কাঁচা বাজার ও কালিন্দীপুর কাঁচাবাজার আলফেসানী উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই স্কুল মাঠেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বেচাকেনা শুরু হয়। আর এতে সামাজিক দুরত্ব বজায় থাকার কারণে বাজারটি জমে উঠতে শুরু করেছে। এলাকার মানুষদেরও সমাগম ভালো দেখা যাচ্ছে।

এদিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসনের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব রেখে হাট-বাজারটি বসানো হয়েছে। তবে স্থানান্তরের প্রথম দিনে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিন থেকে বাজারটি জমে উঠতে শুরু করেছে। এতে বেচা কেনা ভালো হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা স্বপন চাকমা জানান, খোলা মাঠ হওয়ার কারণে এখানে নিরাপদে ও সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছে। যদি কাঁচা বাজারের সঙ্গে মাছ বাজারও সংযুক্ত করা হয় তাহলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে তারা জমজমাট বিক্রি করছে। কোন সমস্যা আপাতত দেখা যাচ্ছে না।

ক্রেতা সাধারণও বেশ ভাল সমাগম ছিলো। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় হাট বাজার করে চলে যাচ্ছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার সুবিধার্থে প্রশাসনের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ বলেন, আমরা আশা করছি কয়েক দিনের মধ্যে এখানেই বাজার জমে উঠবে। এতে করে করোনা নিয়ে মানুষের আতংক লাঘব হবে।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার বলেন, বনরূপা কাঁচা বাজারটি সরু হওয়ার কারণে সমাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছিল না। তাই সরকারের নির্দেশনা মোতাবেক শহরের দুটি বাজারকে স্কুলের খোলা মাঠে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com