সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনার উপসর্গ নিয়ে আজ  সকালে নুরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে মৃতের স্বজনরা জানান। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে। মৃতের স্বজনরা জানান, তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com