বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশায় অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল ক্রয়ের দায়ে শাহ জামাল নামক এক ব্যক্তিকে ৭দিনের কারাদণ্ড দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুরে অভিযান চালিয়ে তাকে ৯ বস্তা (২৭০ কেজি) চাল সহ আটক করা হয়।
একই সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধমে শাহ জামালকে ৭দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি মূল্যে যে চাল গরিবদের দেওয়া হয় সেগুলা উনি গরিবদের কাছ থেকে কম দামে ক্রয় করে অপরাধ করেন। তাই অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন, ১৯৫৬ এর ৩ ধারার অপরাধ এ ৬(১) মোতাবেক ৭ দিন জেল দিয়ে ওই চাল জব্দ করে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।