বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: কোভিড-১৯ এ অসহায় কর্মহীন খেটে খাওয়া ঘরে বন্দি ৫শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যেগে ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গামাটি পুরাতন বাস ষ্টেশন মাতৃমঙ্গল এলাকায় বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের মেজ পুত্র দুবাই প্রবাসী ব্যবসায়ী সাহাব উদ্দিন।
শনিবার সকালে মাতৃমঙ্গল এলাকায় প্রবাসী ব্যবসায়ী সাহাব উদ্দিন তার নিজ বাসভবনে এসব গরীব-অসহায় মানুষদের মাঝে নিজের তহবিল থেকে ৮ কেজি চাউল, ৫কেজি আলু, ২ কেজি পিয়াজ, মটর ছোলা দেড় কেজি ও ১লিটার সয়াবিন তেল ত্রাণ সামগ্রীগুলো প্রদান করেন।
রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব অসহায়দের মাঝে এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক টিটু বাঙ্গালী’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, দেশের চলমান সংকটে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এই সংকটময় মুহূর্তে দুবাই প্রবাসী ব্যবসায়ী সাহাব উদ্দিন বিভিন্ন এলাকার ৫শতাধিক অসহায় পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যে নজির স্থাপন করেছেন তেমনি অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।