মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটির ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: কোভিড-১৯ এ  অসহায় কর্মহীন খেটে খাওয়া ঘরে বন্দি ৫শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যেগে ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গামাটি পুরাতন বাস ষ্টেশন মাতৃমঙ্গল এলাকায় বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের মেজ পুত্র দুবাই প্রবাসী ব্যবসায়ী সাহাব উদ্দিন।

শনিবার  সকালে মাতৃমঙ্গল এলাকায় প্রবাসী ব্যবসায়ী সাহাব উদ্দিন তার নিজ বাসভবনে এসব গরীব-অসহায় মানুষদের মাঝে নিজের তহবিল থেকে ৮ কেজি চাউল, ৫কেজি আলু, ২ কেজি পিয়াজ, মটর ছোলা দেড় কেজি ও ১লিটার সয়াবিন তেল ত্রাণ সামগ্রীগুলো প্রদান করেন।

রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব অসহায়দের মাঝে এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক টিটু বাঙ্গালী’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার  বলেন, দেশের চলমান সংকটে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি  বলেন, এই সংকটময় মুহূর্তে দুবাই প্রবাসী ব্যবসায়ী সাহাব উদ্দিন বিভিন্ন এলাকার ৫শতাধিক অসহায় পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যে নজির স্থাপন করেছেন তেমনি অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com