বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বগুড়ায় ১৫ চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৪৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: সরকারের আহ্বানে গত বছর পাবনায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা চরমপন্থীদের মাঝে ১৫ জনকে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে বগুড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে হাতে হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেয়া হয়।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জাতীয় গোয়েন্দা সংস্থার রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক জহির উদ্দিন, বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মোজাহারুল ইসলাম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারীদের পক্ষে বগুড়ার দুপচাঁচিয়ার রবিউল ইসলাম আর্থিক অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আগের ওইদিন থেকে বর্তমান জীবনে তারা অনেক ভালো আছেন। সরকারের দেয়া এ টাকা দিয়ে তারা ব্যবসা করবেন।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা চরমপন্থীদের স্বাভাবিক জীবনে থেকে দেশের উন্নয়নে অবদান রাখাব আহবান জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com