মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি সাপছড়ি এলাকায় ৬’শ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা প্রদান করা হয়েছে।

আজ সকালে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বয়স্ক ৩২৯ জন, বিধবা ২০৭ জন এবং প্রতিবন্ধী ৩৮ জনের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

 সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাজসেবা কর্তৃক বয়স্ক ও প্রতিবন্ধীদের হাতে ভাতার টাকা তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদ ও সাপছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য লিটন বড়ুয়া, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার চন্ডিলাল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, মানুষের জীবনের শেষ প্রান্তে এসে অসহায় প্রবীণ, বয়স্ক ও দুস্থদের জন্য কিছু করার মানসে সরকারের এই উদ্যোগ।

তিনি বলেন, বয়স্ক ভাতার টাকা দিয়ে নিজের জন্য কিছু ওষুধ কিনাসহ নিজের প্রয়োজনে এইসব টাকা ব্যবহার করতে পারবেন। তাহলে শেষ বয়সে এসে মানুষগুলোর কষ্ট ভোগ করতে হবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com