শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহে পিসিআর মেশিন স্থাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহে করোনাভাইরাস সংক্রমন পরীক্ষার পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন করা হবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহে থেকেই পরীক্ষা শুরু করা হবে।

পিসিআর মেশিন স্থাপন বিষয়ে মঙ্গলবার টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই তথ্য জানানো হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ  শহীদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম,  বিজিই বিভাগের প্রফেসর ড. মো. মাসুদার রহমান, ইএসআরএম বিভাগের প্রফেসর ড. মো. এএসএম সাইফুল্লাহ, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম ও এসএম রাহাত হোসাইন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান এই সপ্তাহের মধ্যে পিসিআর মেশিন মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবে। পরীক্ষার জন্য লিখিত আবেদন করা হলে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন হয়ে আসে সেই ব্যবস্থা করা হবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহেই করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা শুরু করা যাবে।   

উল্লেখ্য গত ২১ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে পিসিআর ল্যাব চালুর দাবি জানানো হয়। সেখান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়।                 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com