বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে করোনা পরীক্ষা মেশিন স্থাপন হচ্ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনাভাইরাস  উপসর্গ পরীক্ষা করার  উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

ইতিমধ্যেই শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই করোনা পরীক্ষা করণে অত্যাধুনিক মেশিন পিসিআর বসানোর কাজ শুরু হচ্ছে।

এমপি মুন্না এ প্রতিবেদককে বলেন, বিশ্বব্যাপী করোনার দূর্যোগের মধ্যে বিশ্ব মানবতা আজ বিপন্ন। মানুষের মধ্যে বাঁচা মরার শঙ্কা তীব্র থেকে এখন তীব্রতর হচ্ছে। করোনা প্রতিরোধক এখনও আবিষ্কার হয়নি। সংকট রয়েছে করোনার সঠিক নির্ণয়ের পরীক্ষাগার।

এখানে করোনা নির্ণয়ের কাজ শুরু হলে এ অঞ্চলে করোনা উপসর্গ ও সন্দেহজনক ব্যাক্তিদের দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে। এ সময়ে সবচেয়ে জরুরী হচ্ছে নির্ভরযোগ্য করোনা পরীক্ষা। ইতিমধ্যেই করোনা রোগ নির্ণয়ের জন্য পিসিআর মেশিনটি ওই হাসপাতালে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ অঞ্চলের মানুষের করোনা পরীক্ষা সঠিকভাবে করার জন্য এই অত্যাধুনিক মেশিন স্থাপন করা হচ্ছে এবং খুব শীঘ্রই পরীক্ষা কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com