মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে করোনা ছাড়পত্র পেয়েছে ১,০৯১জন

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় ১,৮৩৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১০৯১জন। বর্তমানে রাঙ্গামাটিতে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪৬জন।

রবিবার  রাঙ্গামাটি করোনার দায়িত্ব প্রাপ্ত ফোকাল পারসন ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান,   ১০৯১ জন ছাড়পত্র পেয়েছে বলে জানান তিনি। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।

এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেস (বিআইটিআইডি) ২৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৭৬ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৬৭ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।

নানিয়ারচর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা জানিয়েছেন নানিয়ারচর ঘিলাছড়িতে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা বেশ কয়েকজনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত সকলেই ভালো আছে। এছাড়া কযেকজনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে এগুলো রিপোর্ট এখনো আসেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com