বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় ১,৮৩৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১০৯১জন। বর্তমানে রাঙ্গামাটিতে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪৬জন।
রবিবার রাঙ্গামাটি করোনার দায়িত্ব প্রাপ্ত ফোকাল পারসন ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান, ১০৯১ জন ছাড়পত্র পেয়েছে বলে জানান তিনি। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।
এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেস (বিআইটিআইডি) ২৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৭৬ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৬৭ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।
নানিয়ারচর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা জানিয়েছেন নানিয়ারচর ঘিলাছড়িতে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা বেশ কয়েকজনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত সকলেই ভালো আছে। এছাড়া কযেকজনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে এগুলো রিপোর্ট এখনো আসেনি।