বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত ও এক ভ্যানযাত্রী আহত হয়েছে।

নিহতরা হলো  সলঙ্গা থানার রৌহাটি গ্রামের কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) ও রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এসময় এক ভ্যানযাত্রী আহত হয়। খবর পেয়ে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ভোররাতে একই মহাসড়কের রৌহাটি নামক স্থানে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস চাপায় মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ইমামের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে নিহত ভ্যান চালকের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com