রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জের শিবালয়ে যমুনায় ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে মা ও নানির সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তেওতা এলাকার তেওতা বাছেট  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফহিম পার্শ্ববর্তী শিবালয় ইউনিয়নের ছোট বোয়ালী এলাকার ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সুত্রে জানা গেছে,  নিহত ফাহিম কয়েক দিন আগে মায়ের সাথে তেওতা এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে।  দুপুরে ফাহিম তার মা ও নানির সঙ্গে পার্শ্ববর্তী যমুনা  নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে হঠাৎ ছেলেকে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকে।

১৫ থেকে ২০  মিনিট পরে পানির নিচে মায়ের পায়ের সাথে লেগে ভেসে উঠে ফাহিমের লাশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে শিশুটি লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com