বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে শপিংমল ঈদুল ফিতর পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি এড়াতে রাঙ্গামাটিতে বৃহত্তর বনরূপার (নিউ মার্কেট-ফিসারী ঘাট) সকল শপিংমল, শোরুম, ব্রান্ডশপ, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিমিটেড।

শনিবার  দুপুরের দিকে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে বৃহত্তর বনরূপার সকল শপিংমল মার্কেট সমিতির যৌথ সভায় আগামী ঈদুল ফিতর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিমিটেড সভাপতি মোঃ আবু সৈয়দ।

তিনি জানান, ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

রাঙ্গামাটিতে সম্প্রতি কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমনের হার প্রতিনিয়ত বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি জানিয়ে মোঃ আবু সৈয়দ আরো বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে নির্দেশনা দেয়া হয়, শপিং মলে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করতে হবে। দোকানের ভেতরে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব।

কিন্তু হাজারো ক্রেতা সমাগমে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে না পারার আশঙ্কা, দেশ ও জনগণের স্বার্থে তথা মহামারী করোনা ভাইরাস আক্রান্তের পরিসংখ্যান বিবেচনায় আগামী ঈদুল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, ব্রান্ডশপ, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, কথা ছিল ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে ১০ মে থেকে সীমিত পরিসরে খুলবে বিপণী বিতান ও শপিংমল। নির্দেশনা দেয়া হয়, শপিং মলে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করতে হবে। দোকানের ভেতরে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com