রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

হরিরামপুরে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হালুয়াঘাটার খড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম (১৫)খড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় নটাখোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলো।

এলাকাবাসীরা জানান, রাশেদুল তার তিন বন্ধুর সাথে পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এসময় নৌকায় হঠাৎ বজ্রপাত হলে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। তিনজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও, গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে বিকাল ৫টার দিকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুর্শিদা খাতুন জানান, রাশেদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।পরে স্বজনরা তার লাশ নিয়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com