শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

সিরাজগঞ্জে করোনায় বিপর্যস্ত দুগ্ধ খামারিদের দুধ কিনল র‍্যাব‌-১২

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে করোনায় বিপর্যস্ত দুগ্ধ খামারিদের কাছ থেকে ১ লাখ লিটার দুধ কিনল র‍্যাব‌-১২ সদস্যরা।

দেশের সংকটময় মুহূর্তে এমন উদ্যোগ নেয়ায় এ অঞ্চলের দুগ্ধ খামারীদের মধ্যে এখন স্বস্তি ফিরে এসেছে। র‍্যাব-১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহুকাল ধরে সিরাজগঞ্জ-পাবনার এ অঞ্চলে হাজার হাজার ছোট বড় দুগ্ধ খামার গড়ে উঠে। এ দুধ উৎপাদনের সাথেই জীবিকা নির্বাহ করে এ অঞ্চলের মানুষ। এ দুগ্ধ খামারের ব্যাপকতায় চল্লিশের দশকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় মিল্ক ভিটাসহ দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে।

এ অঞ্চল থেকেই দেশের দুধের চাহিদার এক বড় অংশের যোগান হয়ে আসছে যুগ যুগ ধরে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণে চলমান লকডাউনে থামিয়ে দেয় খামারিদের এ লাভজনক ব্যবসা। এ কারণে দুগ্ধ খামারিরা উৎপাদিত দুধ বিক্রি করতে না পারায় নিরুপায় হয়ে দুধ ফেলে দিচ্ছিলেন।

তাদের এ কষ্ট লাঘবে এগিয়ে আসেন র‍্যাব-১২ ’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম।

তার নেতৃত্বে গত ২২ এপ্রিল র‍্যাব-১২ শুরু করেছিল এই অঞ্চলের দুধ কেনা কার্যক্রম। প্রথমে ১০ হাজার লিটার দুধ ন্যায্যমূল্যে কেনার সিদ্ধান্ত নেয়া হয়।

এমন উদ্যোগকে ধন্যবাদ জানান র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন  এবং তিনি আরো বড় পরিসরে এ কাজ করার নির্দেশ দেন।

এ নির্দেশনার পর থেকে এ পর্যন্ত ১ লাখ লিটার দুধ কেনা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত পণ্য (ঘি, পনির ইত্যাদি) তৈরি করে তা সারা দেশের র‍্যাব সদস্যদের মাঝে খরচ মূল্যে বিতরণ করা হচ্ছে। র‍্যাব -১২’র অধিনায়ক বলেন, দেশের এ সংকটময় মুহূর্তে সাধ্যমত স্বল্প আয়ের মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ আহ্বানে সাড়া দিয়ে সর্বাত্মকভাবে খামারিদের পাশে দাঁড়াতে এ উদ্যেগ নেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com