বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুটি ঘটনায়  ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তাড়াশ উপজেলার ঘরগ্রাম গ্রামের মঞ্জিল সরদার (৬৫) নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত: বয়ান সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মঞ্জিল সরদার দাওয়াত খেয়ে বাড়ি আসার পথে তার গ্রামের বাড়ি মোড় এলাকা নামকস্থানে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নাসীর উদ্দিন (৪২) নামে এক অটোভ্যান চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে মারা যায়।

সে ওই উপজেলার কালুপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম ওই  বজ্রপাতে ও  ট্রাক চাপায় নিহতের ঘটনা শুনেছেন। তবে এখনও সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ আসেনি বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com