বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খুলনায় ট্রাক চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংল হেডলাইনস খুলনা:  খুলনায় বালু বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মীম (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রূপসা উপজেলার খুলনা-মংলা সড়কের বাগমারাস্থ লকপুর ফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মীম উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহন সুপার ভাইজার (কন্ট্রাক্টর) মো. ইবরাহিম হোসেন ঝুনার কন্যা। তারা লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। 

রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শিশু মীম রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অবস্থা বেগতিক দেখে চালক ট্রাক ফেলেই পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com