বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বগুড়া-নগরবাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ডের কাছে বুধবার বিকেলে ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার চর বেলতৈল গ্রামের আহসান মন্ডলের ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, সাইফুল বাঁশ বোঝাই একটি ভ্যানে বাড়ী যাওয়ার পথে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের আরোহী সাইফুল গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।